শিরোনাম ::
লোড হচ্ছে...

এখানে বিজ্ঞাপন বসবে — Layout থেকে এডিট করুন

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার


 মনিরা রিমা | কয়রা (খুলনা) প্রতিনিধি | কয়রার খবর

সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীর তীরবর্তী এলাকা থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ৭০ কেজি তাজা হরিণের মাংস জব্দ করা হয়।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন থেকে হরিণ শিকার করে শাকবাড়িয়া নদী পার করে পাচারের প্রস্তুতি চলছে—এমন গোপন খবর পেয়ে আভিযানিক দলটি নদীর উপকূলীয় এলাকায় অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ শিকারি ও পাচারকারী চক্রের সদস্যরা রাতের আঁধারে এবং গহীন বনের সুযোগ নিয়ে মালামাল ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি অবস্থায় ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, সুন্দরবন সংলগ্ন সীমান্ত ও নদীপথগুলোকে ব্যবহার করে একটি সক্রিয় শিকারি চক্র দীর্ঘদিন ধরে হরিণ শিকার ও মাংস পাচারের চেষ্টা চালিয়ে আসছে। নদী ও বনের দুর্গমতার সুযোগ নিয়ে তারা প্রায়শই তাদের অপতৎপরতা চালিয়ে থাকে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা কয়রার খবর কে জানান, পাচারকারীরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধার করা হরিণের মাংস ফরেস্ট স্টেশনে নিয়ে আসা হয়েছে এবং এ বিষয়ে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মাংস পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিনষ্ট করা হবে।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

×