মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ অনুযায়ী নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
ইসি জানায়, রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২-এর উপবিধি (৬) অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। প্রজ্ঞাপনে তাঁর পিতা হিসেবে মির্জা রুহুল আমিনের নাম এবং ঠিকানা হিসেবে ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও-৫১০০ উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ঘোষণাটি বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে সরকারি কাজে ব্যবহারের জন্য প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তির ৫০০ কপি সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।
এ ঘোষণার মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সবশেষ খবর সবার আগে পেতে কয়রার খবর-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
