শিরোনাম ::
লোড হচ্ছে...

এখানে বিজ্ঞাপন বসবে — Layout থেকে এডিট করুন

বাগালীতে এতিমদের জমি ও ঘর দখলের অভিযোগ, থানায় তলব জামায়াত এজেন্ট লুৎফর


 কয়রা প্রতিনিধি | কয়রার খবর

খুলনার কয়রা উপজেলার ২ নম্বর বাগালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হোগলা ভোট কেন্দ্রের জামায়াত এজেন্ট লুৎফর রহমানের বিরুদ্ধে স্বীয় প্রয়াত ভাইয়ের এতিম সন্তান ও স্ত্রীর জমি জোরপূর্বক দখল এবং ঘর নির্মাণের গুরুতর অভিযোগ উঠে এসেছে।

কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, লুৎফর রহমান ও তার পরিবারের সদস্যরা রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তার মৃত ভাইয়ের পরিবারের জমি দখল করতে যান। সেখানে বেড়া দেওয়া ও ঘর নির্মাণের চেষ্টা চালালে এতিম সন্তান ও তাদের মা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাদের ওপর চড়াও হন এবং মারধর করেন বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীরা কয়রার খবর কে জানান, হোগলা কেন্দ্রভিত্তিক রাজনৈতিক পরিচয়কে পুঁজি করে লুৎফর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষের জমি আত্মসাৎ করে আসছেন। তার এমন বেপরোয়া ও দখলদারমূলক কর্মকাণ্ডে পুরো এলাকার সাধারণ মানুষ চরম অতিষ্ঠ হয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, প্রয়োজনে একাধিক পরিবার লুৎফর রহমানের এই অন্যায় দখলের বিরুদ্ধে প্রামাণ্য তথ্য দিতে প্রস্তুত রয়েছে।


ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কয়রা থানার সাব-ইনস্পেক্টর (এসআই) আবদুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে সত্যতা যাচাই ও আইনি পদক্ষেপ গ্রহণের জন্য কয়রা থানা ওসি অভিযুক্তদের আগামীকাল থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন। এলাকাবাসীরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এতিম পরিবারের জমি ফেরত দেওয়ার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

×