শিরোনাম ::
লোড হচ্ছে...

এখানে বিজ্ঞাপন বসবে — Layout থেকে এডিট করুন

কয়রায় ভূমি দখল, চাঁদাবাজি ও ১৫০ মিথ্যা মামলার প্রতিবাদে আমাদীতে গ্রামবাসীর বিশাল মানববন্ধন


সোহেল রানা | কয়রা প্রতিনিধি | কয়রার খবর

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের হাতিয়ারডাঙ্গা গ্রামে জোরপূর্বক ভূমি দখল, প্রতিনিয়ত চাঁদাবাজি, সন্ত্রাস ও একের পর এক মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী। অন্যায়-অত্যাচারের প্রতিকার এবং ভুয়া মামলাবাজ চক্রের হাত থেকে সুরক্ষার দাবিতে রাজপথে নেমে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবারসমূহ ও এলাকাবাসী।

ব্যানার হাতে আয়োজিত উক্ত মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, স্থানীয় কৃষ্ণপদ সানা ও শিবপদ সানা এবং তাদের সন্ত্রাসী বাহিনীর অন্যায়, অত্যাচারে পুরো এলাকার জনজীবন আজ অতিষ্ঠ। দীর্ঘদিন ধরে তারা অন্যায়ভাবে নিরীহ মানুষের বসতভিটা ও জমিজমা জোরপূর্বক দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। সেই সাথে স্থানীয় সাধারণ মানুষকে বিভিন্নভাবে হুমকি-ধামকি ও চাঁদাবাজির মাধ্যমে জিম্মি করে রেখেছে এই সংঘবদ্ধ চক্রটি।

অভিযোগ প্রকাশ করে বক্তারা বলেন, ২০০৬, ২০০৭, ২০০৮ ও ২০০৯ সাল থেকে এই ভূমি সংক্রান্ত বিরোধ নিয়ে স্থানীয়ভাবে বহুবার সালিশ-বিচার হয়েছে। এমনকি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ পর্যায়ে একাধিক বিচার-শালিস আয়োজন করা সত্ত্বেও বিবাদীপক্ষ কৃষ্ণপদ সানা ও শিবপদ সানা কোনো সিদ্ধান্ত বা তোয়াক্কা না করে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে চলেছে। স্থানীয় নিরপরাধ ও সাধারণ মানুষের নামে এ পর্যন্ত প্রায় ১৪৫ থেকে ১৫০টিরও বেশি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে, যার ফলে বহু পরিবার আজ সর্বস্বান্ত ও নিঃস্ব হয়ে পড়েছে।

"কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, স্থানীয় বিচারব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সাধারণ মানুষের জমি জবরদখল ও মিথ্যা মামলার প্রশাসনিক ভয় দেখিয়ে এলাকা ছাড়ার নীল নকশা বাস্তবায়ন করে আসছে।"

অভিযুক্তদের ক্ষমতার দাপট নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী পরিবারগুলো। এক ভুক্তভোগী কয়রার খবর -কে জানান, "অভিযুক্ত কৃষ্ণপদ সানা ও শিবপদ সানার জামাতা সুমন মন্ডল একজন পুলিশ কর্মকর্তা। উক্ত পুলিশ কর্মকর্তার ক্ষমতার ভয় দেখিয়ে এবং প্রভাব খাটিয়ে আমাদেরকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ঘরে অন্যায়ভাবে অস্ত্র ঢুকিয়ে মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখায়।"

অন্য এক বক্তা কয়রার খবর -কে বলেন, "আমরা আমাদের নিজেদের জমিতে যেতে পারি না। জমিতে নামলেই বহিরাগত গুন্ডা ও সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমাদের ওপর আক্রমণ চালানো হয়। তাদের তাণ্ডব ও একের পর এক মিথ্যা মামলায় আমাদের পরিবারগুলো আজ পথে বসেছে।"

প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগীরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত এসব মিথ্যা মামলা থেকে সাধারণ ও নিরীহ মানুষদের অবিলম্বে অব্যাহতি দিতে হবে। পাশাপাশি এই ভুয়া মামলাবাজ ও ভূমি দখলকারী চক্রের হাত থেকে রেহাই পেতে এবং ভিটেমাটি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি ও নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেন তারা।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

×