শিরোনাম ::
লোড হচ্ছে...

এখানে বিজ্ঞাপন বসবে — Layout থেকে এডিট করুন

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষকদের প্রীতি ফুটবল, ১-১ গোলে সমতা


 কয়রা প্রতিনিধি | কয়রার খবর

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি ও উৎসাহিত করতে এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে কালিকাপুর চৌকুনী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। গত বুধবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে এই আনন্দঘন প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় শিক্ষক-কর্মচারীরা দুটি আলাদা দলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন—‘প্রধান শিক্ষক ফুটবল টিম’ বনাম ‘সহকারী প্রধান শিক্ষক ফুটবল টিম’। চমৎকার লড়াই শেষে খেলাটি ১-১ গোল সমতায় অমিমাংসিতভাবে শেষ হয়।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বিপুলসংখ্যক এলাকাবাসী মাঠে উপস্থিত থেকে শিক্ষকদের এই খেলা উপভোগ করেন এবং আনন্দ প্রকাশ করেন। পুরো খেলাজুড়ে প্রাণবন্ত ধারাভাষ্য প্রদান করেন চৌকুনী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক জনাব আব্দুল হালিম।

কয়রার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, শিক্ষকদের মাঠে নেমে খেলার এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি নতুন করে আগ্রহী করে তুলেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ কয়রার খবর-কে জানান, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সুস্থ ধারার বিনোদন নিশ্চিত করতে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

×