শিরোনাম ::
লোড হচ্ছে...

এখানে বিজ্ঞাপন বসবে — Layout থেকে এডিট করুন

শৃঙ্খলাভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ: এনসিপির সালাউদ্দিন তানভীরকে ফের সাময়িক অব্যাহতি, শোকজ

 

নিজস্ব প্রতিনিধি | কয়রার খবর (KK)

গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সাথে তাঁর বিরুদ্ধে কেন পরবর্তী চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য শোকজ নোটিশ জারি করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে জাতীয় নাগরিক পার্টির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। পরবর্তীতে দলটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজেও চিঠির অনুলিপি প্রকাশ করে।

চিঠিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তানভীরকে অবিলম্বে দলের যাবতীয় সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। শোকজ নোটিশে নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও স্পষ্ট ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে দাখিল করতে হবে।

কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, এর আগে গত বছরের এপ্রিলে বেশ কিছু লিখিত অভিযোগের ভিত্তিতে গাজী সালাউদ্দিন তানভীরকে একইভা‌বে সাময়িক অব্যাহতি দিয়েছিল এনসিপি। পরবর্তীতে দীর্ঘ তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রায় এক বছর পর তাঁকে পুনরায় স্বপদে বহাল করা হয়েছিল। তবে পুনর্বাসনের কিছুদিন যেতে না যেতেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে আবারও কঠোর পদক্ষেপের মুখে পড়লেন এই নেতা।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিকাশমান এই রাজনৈতিক দলটি অভ্যন্তরীণ শৃঙ্খলা ধরে রাখতে এবং নেতাদের অনলাইন উপস্থিতি নিয়ন্ত্রণে কোনো প্রকার ছাড় দিতে নারাজ।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

×