শিরোনাম ::
লোড হচ্ছে...

এখানে বিজ্ঞাপন বসবে — Layout থেকে এডিট করুন

লঞ্চের ছাদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক প্রেমিক যুগল: কয়রায় চরম বিতর্ক


কয়রা প্রতিনিধি | কয়রার খবর

খুলনা থেকে কয়রাগামী একটি যাত্রীবাহী লঞ্চে চলন্ত অবস্থায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক প্রেমিক যুগলকে আটক করেছে স্থানীয় জনতা।

গতকাল রাতে ঘটে যাওয়া এই ঘটনায় জানা যায়, খুলনা থেকে কয়রাগামী লঞ্চের ছাদে থাকা যাত্রীরা হঠাৎ বৃষ্টি শুরু হলে নিচে নেমে যান। তবে যাত্রীশূন্যতার সুযোগ নিয়ে উক্ত প্রেমিক যুগল লঞ্চের ছাদে অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। পরবর্তীতে বৃষ্টির প্রভাব কমলে লঞ্চের অন্যান্য যাত্রীরা তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন। এসময় উপস্থিত যাত্রীদের তোপের মুখে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তবে তাদের কর্মকাণ্ড ও আচরণে উপস্থিত হাফেজ সাহেবসহ স্থানীয় যাত্রী ও স্বজনদের মনে নানা সংশয় সৃষ্টি হয়।

পরবর্তীতে চান্দালী ব্রিজ সংলগ্ন নারায়ণপুর লঞ্চ টার্মিনালে পৌঁছালে মেয়েটির মা ঘাটে উপস্থিত হন। কয়রার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, মেয়েটি তার নানা বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা হয়েছিল। মেয়েটির মা উপস্থিত হয়ে জানান, মেয়েটির বয়স মাত্র ১৫ বছর এবং কিছুদিন আগেই তার একটি বিবাহ বিচ্ছেদ ঘটেছে। পূর্বের স্বামী নেশাগ্রস্ত হওয়ায় সে সম্পর্ক টিকে থাকেনি বলে জানান তিনি। তবে বর্তমানে যার সাথে তাকে আটক করা হয়েছে, সেও একজন চরম গাজাখোর ও নেশাগ্রস্ত ব্যক্তি বলে স্থানীয়দের অভিযোগে উঠে এসেছে। স্থানীয়রা জানায়, আগের স্বামী নেশাখোর হওয়ার অজুহাতে ডিভোর্স হলেও বর্তমানে পুনরায় আরেক নেশাগ্রস্ত তরুণের সাথে মেয়েটির অবাধ চলাফেরা ও অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে উপস্থিত স্থানীয়রা কয়রার খবর-কে জানান, অপ্রাপ্তবয়স্ক মেয়েটিকে নিয়ে এমন অনৈতিক পরিবেশ তৈরি করায় তারা আইনি পদক্ষেপের দাবি তুলেছেন। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা পুলিশ ফাঁড়িতে খবর দেওয়ার সিদ্ধান্ত নিলে কয়রা উপজেলার দায়িত্বরতদের পরামর্শে কয়রা থানাকে সরাসরি অবহিত করা হয়। বর্তমানে কয়রা থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট কaরুন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

×