শিরোনাম ::
লোড হচ্ছে...

এখানে বিজ্ঞাপন বসবে — Layout থেকে এডিট করুন

মানবতার টানে অসহায় পরিবারের পাশে দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাত্রদল

নিজস্ব প্রতিনিধি | কয়রার খবর

কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত এক অসহায় বৃদ্ধ মা ও তাঁর প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন মেয়ের পাশে দাঁড়িয়েছে দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাত্রদল। মানবিক এই উদ্যোগের মাধ্যমে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদেরও পরিবারটির পাশে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

"সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই" এই মানবিক বার্তাকে সামনে রেখে সংগঠনটির নেতাকর্মীরা অসহায় পরিবারটির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। একই সঙ্গে তারা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি পরিবারটির পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

চরামুখা নদীর ধারে অত্যন্ত মানবেতর অবস্থায় জীবনযাপন করছেন ওই বৃদ্ধ মা ও তাঁর প্রতিবন্ধী মেয়ে। সীমিত সামর্থ্যের কারণে তাদের দৈনন্দিন জীবনযাত্রা চরম কষ্টের মধ্যে কাটছে।


দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং মানবিক মানুষজন এগিয়ে এলে পরিবারটির দুর্ভোগ অনেকটাই লাঘব হতে পারে। তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।

সবশেষ খবর সবার আগে পেতে কয়রার খবর-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

×